1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় দ্বিতীয় স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৭.১৩ পিএম
  • ৮০৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর হাতুড়িপেটা চিকিৎসাধীন অবস্থায়   আজম মাতুব্বর(৩০) নামে এ মোবাইল মেকানিক নিহত হয়েছেন। এই ঘটনায় রাসেল খা(২৫) নামে একজনকে আটক করছে পুলিশ।

শুক্রবার বেলা ৩ টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

নিহত আজম মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুরের মস্তফাপুরে প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় দীর্ঘ দিন পারিবারিক কলহ চলে আসছিল এবং এই ঘটনায় নিহত আজম   গত মাসের ২০ তারিখ ঢাকা থেকে মস্তফাপুর একটি বাসায় ভাড়া থাকার জন্য আসে এরপর থেকেই আজমের স্ত্রী লিমার আগের স্বামী ও তার ভাইসহ কিছু সন্ত্রাসী তাকে মারার জন্য বিভিন্নভাবে হুমকি দিতে আসছে। এরপর  ১লা নভেম্বর রাতে  দোকানের কাজ শেষ করে ভাড়া বাসায় যাওয়ার পথে মস্তফাপুর পল্লী বিদ্যুৎ জামে মসজিদের সামনে আসার পরে সাজ্জাদ ঢালী, সোবাহান ঢালী, রাসেল খা,  মহাসিন মীর জীবন ঢালী, আবির ঢালীসহ কয়েকজন সন্ত্রাসীরা লোহা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে  রাস্তা ফেলে রেখে যায়  । গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে  ভর্তি করে এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় রাসেল খা নামে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

জানা যায় এই সন্ত্রাসীরা এর আগেও এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ঘটিয়েছে এবং কিশোর গ্যাং নামে পরিচিত।

নিহত আজমের স্ত্রী লিমা বলেন, আমার স্বামীকে আমার ভাইয়েরাসহ সাজ্জাদ ঢালী, সোবাহান ঢালী, রাসেল খা,  মহাসিন মীর, জীবন ঢালী, আবির ঢালীসহ কয়েকজন সন্ত্রাসীরা লোহা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে  রাস্তা ফেলে রেখে গেছে। আমি তাদের আইনের মাধ্যমে ফাঁসী চাই।

এদিকে অভিযুক্ত সবাই পলাতক থাকায় কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

মস্তফাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিব হাওলাদার জানান, এঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি ব্যবস্থা করা হোক।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার চৌধুরী বলেন,  পারিবারিক ঘটনার জেরে এই ব্যাক্তিকে মারধর করে ফেলে রেখেছিল। এরপর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে। আমরা এই বিষয় মামলা নিয়ে আসামী গ্রেফতারের চেস্টা করবো। এবং ঘটনার পরে এলাকা থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা আনা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!