1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

পিকআপ উল্টে দুজন নিহত,পদ্মা সেতুতে ঢাকামুখী যান চলাচল বন্ধ

  • প্রকাশিত : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১১.৫৩ পিএম
  • ৭৯৯ জন সংবাদটি পড়েছেন।

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত ও তিন জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতুর দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১৭ জুলাই) রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের অংশে এই দুর্ঘটনা ঘটে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর পদ্মা সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পিকআপটি সরিয়ে নেওয়ার কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

নিহতরা হলেন- কাউসার ও রাজু। এর মধ্যে কাউসার পিকআপের হেলপার ও রাজু পিকআপের মালিকের ভাই বলে জানা গেছে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান দুজন নিহতের খবর নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুল রহমান জানান, রবিবার রাত ১০টার দিকে শরীয়তপুর থেকে ঢাকাগামী এলপি গ্যাসবাহী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ নম্বর পিলারের কাছে উল্টে যায়। এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঢাকামুখী যান চলাচল বন্ধ রয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, এই ঘটনায় দুজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন কয়েকজন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রেকার দিয়ে পিকআপভ্যানটি সরিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!