1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেস ওয়ের সংযোগ সড়কে বাস চাপায় তরুণের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৮.২৩ পিএম
  • ৭৯২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু সংলগ্ন সংযোগ সড়কের নাওডোবা গোলচত্বরে বাস চাপায় মোশাররফ হাওলাদার(১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোশাররফ পটুয়াখালী সদরের পাজাখালি এলাকার মো.ইউনুস হাওলাদারের ছেলে। সে তার অন্য দুই ভাইয়ের সাথে রাজমিস্ত্রি কাজের জন্য শিবচরের কুতুবপুর যাচ্ছিল।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পটুয়াখালী থেকে ঢাকাগামী বাসে এসে নাওডোবা গোলচত্বরে নামে মোশাররফ। বাস থেকে নেমে রাস্তা পার হতে গেলে পেছন থেকে আসা ঢাকাগামী অপর একটি বাসের ধাক্কায় সে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের বড় ভাই আব্বাস বলেন,আমার ভাই বাস থেকে নেমে রাস্তা পার হতে গেলে পেছন থেকে আসা একটি বাসের ধাক্কায় সে ঘটনাস্থলেই মারা যায়।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান,’দুই ভাইয়ের সাথে রাজমিস্ত্রির কাজ করতে শিবচরের কুতুবপুর যাচ্ছিল মোশাররফ নামের এই তরুণ। ঢাকাগামী বাস নাওডোবা গোলচত্বরে নামিয়ে দিলে পেছন থেকে আসা আরেকটি বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের পলকে দূর্ঘটনাটি ঘটে।’

তিনি আরো জানান,আমরা রাত ৮ টার দিকে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!