1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

পদ্মায় তীব্র স্রোত,ফেরী চলাচল বন্ধ।

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ১১.৫৩ পিএম
  • ৭৫৯ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

পদ্মায় তীব্র স্রোতের কারণে বাংলাবাজার – শিমুলিয়া নৌ রুটের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ আগস্ট)  রাত ৯ টা থেকে ফেরী চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়,গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে স্রোতের গতিবেগও বেড়েছে। নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘুর্নিস্রোতে সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যহত হচ্ছে। স্রোতের সাথে পাল্লা দিয়ে চলতে না পারায় এরুটের ডাম্ব ফেরি গুলো কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়।এছাড়া আজ সকাল থেকে তিনটি কে ধরন ও ১ টি ছোট ফেরী দিয়ে যানবাহন পারাপার হতো। রাতে মাঝ পদ্মায় ঘূর্নিস্রোতের কারনে নৌরুটে চলাচল করা ফেরিগুলো প্রায় ৫ কিলোমিটার পথ উজান ঘুরে চলাচল করতে হয়। এতে ফেরিগুলো পারাপারে আগের চেয়ে প্রায় দ্বিগুন সময় ব্যয় করতে হচ্ছে। তাই কর্তৃপক্ষের নির্দেশে রাত ৯ টা থেকে ফেরী চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ফেরী চলাচল অস্বাভাবিক হওয়ার কারনে ঘাট এলাকায় ছোট বড় প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে।

বরিশাল থেকে আসা মাহিম হাসান বলেন, জরুরি কাজে বিকেলে বাড়ি থেকে রওনা হয়েছি ঢাকা যাবো।কিন্তু ঘাটের আসার পর শুনি ফেরী বন্ধ।এদিকে রাতে লঞ্চ চলাচল ও বন্ধ এখন যে কি করবো?

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহ ব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, নদীতে প্রবল স্রোতের কারনে ফেরি চলাচল ব্যহত হচ্ছে।রাত ৯ টা থেকে ফেরি বন্ধ রয়েছে। সকাল থেকে ৪ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়েছে।তবে রাতে ফেরী চলাচল বন্ধ হওয়ার ফলে ঘাটে কিছু পন্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!