1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

নিজ কার্যালয় থেকে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২, ১.২৭ পিএম
  • ৫৬৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে নিজ কার্যালয় থেকে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১০ টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকায় অবস্থিত চরমুগরিয়া খাদ্যগুদামের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কামরুল (৪০) শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের খালাশিপাড়া গ্রমের নুরুল ইসলাম খালাশীর ছেলে।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা ঘটনার সততা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে চরমুগরিয়া খাদ্যগুদাম কার্যালয়ের ভেতরে বাথরুমের সামনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয় অফিসের স্টাফরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করেন।পরে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাদারীপুর জেলা খাদ্য কর্মকর্তা মো. ইসলাম হোসেন জানান, অফিসে যোগদানের পর থেকেই মানসিকভাবে চিন্তাগ্রস্থ ছিলেন কামরুল। তার মৃত্যু কি কারনে হয়েছে জোড় তদন্ত হওয়া প্রয়োজন।নিহত কামরুলের দুই স্ত্রী ছিল। প্রত্যেকের মেয়ে সন্তান রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, পারিবারিক কোন ঝামেলা কিংবা অফিস সংক্রান্ত কোন সমস্যার ছিল কিনা এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ কামরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!