1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

নিখোঁজের দুইদিন পরে আড়িয়াল খাঁ নদ থেকে ছাত্রের লাশ উদ্ধার  

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৩.৪০ পিএম
  • ৭২৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে গোসলে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (২৩) নামের নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ দুইদিন পরে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ মে) সকাল সাড়ে দশটার নদীর তলদেশ একটি বস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা আসমত আলী খান সেতু পাশে আড়িয়াল খাঁ নদে  গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী জেলার পীরগাছা এলাকার আছাদুল ইসলামের ছেলে

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোনায়েম গত বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সাথে কুলপদ্দির এলাকার আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। পরে বন্ধু ও স্থানীয়রা মিলে তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান মেলেনি।পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে।পরে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করেন।বিকেলে থেকে শুরু করে রাত পর্যন্ত খোজাখুজি করেন।রাত বেশি হয়ে যাওয়ার সেদিনের মতো উদ্ধার কাজ বন্ধ রাখেন ফায়ার সার্ভিসের ডুবুরির দল। পরবর্তিতে শুক্রবার সকালে উদ্ধার কাজ শুরু করলে ঘটনাস্থল থেকে ৬০ ফিট দূরে নদীর তলদেশে বালুর বস্তার খাঁজে আটকে থাকা তার মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, শুক্রবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু হলে নদীর তীর রক্ষাবাঁধের বস্তার খাঁজের পাশ থেকে শুভ্রের মরদেহটি উদ্ধার করা হয়। পরে আমরা তার লাশ পুলিশের কাছে বুঝিয়ে দেই।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!