1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

নারী সহকর্মী নিয়ে ঘুরতে যাওয়ায় বিপাকে ডা. শ্বশাঙ্ক

  • প্রকাশিত : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৪৮ পিএম
  • ৮৭৯ জন সংবাদটি পড়েছেন।

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষকে শোকজ করা হয়েছে। অফিস সময়ের পর সরকারি গাড়িতে নারী সহকর্মী মেডিকেল অফিসারকে নিয়ে ভ্রমণে বের হওয়ায় তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন এ তথ্যটি নিশ্চিত করেন।

শোকজে বলা হয়, ১৭ জানুয়ারি অফিস সময়ের পর সরকারি গাড়ি ব্যবহার করে এক নারী মেডিকেল অফিসারকে নিয়ে কালিয়া উপজেলার বারইপাড়া ঘাটে ব্যক্তিগত কাজে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ। সেখানে গাড়ি থামিয়ে এক ব্যক্তি নারী মেডিকেল অফিসারকে লাঞ্ছিত করেন। অফিস সময়ের পর একজন নারী মেডিকেল অফিসারসহ এমন ভ্রমণে যাওয়া শোভনীয় নয় ও অপ্রীতিকর উল্লেখ করে শোকজ নোটিশে পাঠান।

শোকজে আরও বলা হয়, অভিযুক্ত চিকিৎসককে উদ্দেশ্য করে আরও বলা হয়েছে এ ধরনের ঘটনায় স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একজন দায়িত্ববান কর্মকর্তা হিসেবে এ ধরনের আচরণ কাম্য নয়। কারণ দর্শানোর ওই চিঠিতে অভিযুক্ত চিকিৎসক ডা. শশাঙ্ককে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, শোকজের অনুলিপি মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) স্বাস্থ্য অধিদফতরসহ খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালককে পাঠানো হয়েছে। কারণ দর্শানোর পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, বিশেষ প্রয়োজনে আমি গাড়ি নিয়ে বের হয়ে ছিলাম। আর যথা সময়ের মধ্যেই শোকজের জবাব দিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!