1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো

নারীর হাতে থাকা ব্যাগ ছিনতাই করে পালানোর সময় আটক ৩

  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২, ৬.১২ পিএম
  • ৮৫০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে এক গৃহিনীর হাতে থাকা ব্যাগ ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী।

সোমবার(৬জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধূয়াসার হাইওয়ে এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো
ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের লালু মাতুব্বরের ছেলে
মোঃ শাওন মাতুব্বর(১৭), একই এলাকার মোঃ সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার(১৭) ও শিপন বেপারীর ছেলে মোঃ ঝলক বেপারী(১৭)

ছিনতাইয়ের শিকার গৃহিনী লাকী বেগম জানান,তিনি অসুস্থ থাকায় ডাক্তার দেখানোর জন্য ফরিদপুর হাসপাতালে রওনা হন। পথি মধ্য তিনজন লোক মোটর সাইকেলে এসে আমার কাছে থেকে আমার ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমি চোর-চোর বলে চিৎকার দিলে আশে পাশে থাকা লোকজন এসে তাদের কে আটক করে।পরে তাদেরকে স্থানীয় লোকজন থানায় সোপর্দ করে।

এ বিষয়ে ডাসার থানার (ওসি) মোঃহাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে ধূয়াসার হাইওয়ে এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাইকালে জনগন তাদের আটক করে।পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!