1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

নারিকেল গাছ থেকে পড়ে মসজিদের ইমামের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৩.৫২ পিএম
  • ৮৩১ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে নারিকেল গাছ থেকে পড়ে হাফেজ মোঃ রাসেল সরদার (২১) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমাম একই এলাকার আউলিয়ারচর গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে। সে মধ্যেরচর গ্রামের আশরাফুজ্জামান ফকিরের বাড়ির মসজিদের ইমাম।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সকালে আশরাফুজ্জামান ফকিরের বাড়ির একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়ার জন্য গাছে উঠেন রাসেল। এসময় পা ফসকে গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় রাসেল।খবর পেয়ে উপজেলার খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ এমদাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ এমদাদ হোসেন বলেন, “নারিকেল গাছ থেকে পড়ে মসজিদের ইমাম হাফেজ মোঃ রাসেল সরদার মারা গেছে শুনে
আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ও মরদেহটি উদ্ধার করি। “

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!