1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিবচরে মানববন্ধন 

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৭.২৩ পিএম
  • ৩৮৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মাদারীপুরের শিবচরের সাংবাদিকরা।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা ৬ টার দিকে শিবচর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শিবচর পৌর এলাকার ৭১ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।পরে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিত করে।

শিবচর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মো: রফিকুল রাজার সভাপতিত্বে ও শিবচর রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব আবু সালেহ মুছার সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সকালের সময়ের শিবচর উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন লাবলু,দৈনিক মানবজমিনের শিবচর উপজেলা প্রতিনিধি বিএম হায়দার আলী,দৈনিক মাতৃভুমির শিবচর উপজেলা প্রতিনিধি শাহিন বিন আনিছ, দৈনিক গনমুক্তির শিবচর উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন,দৈনিক বাংলাদেশ সমাচারের শিবচর উপজেলা প্রতিনিধি রুবেল খান, সারাক্ষন নিউজের মাদারীপুর প্রতিনিধি ইমরুল কায়েস, বাংলানিউজের মাদারীপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ইমতিয়াজ আহমেদ, দেশরুপান্তরের শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম ও দৈনিক কালবেলার শিবচর উপজেলা প্রতিনিধি আবু সালেহ মুছা।

এময় বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানি নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে।আমরা সরকারকে অনুরোধ করবো আমাদের সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার।

শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। একজন সাংবাদিককে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যার মতো ঘটনা উদ্বেগজনক।

অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!