1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে সীমিত আকারে চলছে যানবাহন

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৫.১৮ পিএম
  • ৭৫৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে ঢাকাগামী বাস চলাচল হঠাৎ করে কমে গেছে। কোনও পূর্ব ঘোষণা ছাড়ায় শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর থেকে সীমিত আকারে চলছে বাস এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস চলাচল কমে যাওয়ায় বিভিন্ন বাস স্টান্ডে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ আবার দীর্ঘক্ষন দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের সুর্যনগর,বন্দরখোলা, পাচ্চর,কুতুবপুর, কাঠালবাড়ি সীমানা ও পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা ঘুরে দেখা যায়,কিছুক্ষণ পর পর দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলায় থেকে পরিবহন আসছে।এসব পরিবহনের কোন কোন বাসে ৫ জন আবার কোন কোন বাসে ৩ জন করে যাত্রী নিয়ে রাজধানীর দিকে যাচ্ছে।এসময় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টের সাথে আলাপ হলে তারা যানান,আগামীকাল বিএনপির সমাবেশের কারনে যাত্রী সংকট।তাই এই রুটে সীমিত আকারে চলাচল করছে পরিবহন গুলো।

পদ্মা সেতুর টোল প্লাজায় দায়িত্বরত নিরাপত্তা কর্মী নয়ন বলেন,কাল ঢাকায় বিএনপির সমাবেশ তাই সকাল থেকে টোল প্লাজায় গাড়ির তেমন চাপ নেই।সকাল থেকে দূপুর ১২ টা পর্যন্ত মনে হয় ১ শত পরিবহন ঢাকার দিকে গেছে। তাতে কোন পরিবহনে ৫/৬ জন,কোন পরিবহনে ১০ জন এমন যাত্রী ঢাকার দিকে যাচ্ছে।

একই এলাকার আরেক নিরাপত্তা কর্মী ফারুক হোসেন বলেন,প্রতি শুক্রবার বা ছুটির দিনে এখানে গাড়ির লম্বা সারি হয়ে যেত।টোল দিতে অনেক দূর পর্যন্ত গাড়ির লাইন হয়ে যেত।কালকের সমাবেশ দেখে এখন যানবাহন নেই বললেই চলে।

কোটালীপাড়া স্টার এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার রিপন বলেন,আমরা ৩০ মিনিট পর পর আমাদের পরিবহন কাউন্টার থেকে ছেড়ে আসে।গাড়িতে ২৫ জন যাত্রী আছে।এতে হয়তো আমাদের রোড খরচ উঠতে পারে।

শিবচরের পাঁচ্চর বাস স্টান্ডে ঢাকাগামী যাত্রী হাকিম বলেন,জরুরি কাজে ঢাকা যাচ্ছি। খুব ভয় হচ্ছে।

মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম জানান,আমাদের জেলায় লোকাল বাসগুলো ঠিকমত চলছে।আমার ধারনা আগামীকাল ঢাকায় বিএনপির জনসভা ঘিরে মালিক ও চালকদের মধ্যে একটা ভয় কাজ করছে, যে ঢাকায় ঢুকলে বাস ভাংচুর হবে কিনা। এছাড়া অন্য দিনের মত যাত্রীরা গোলমালের ভয়ে ঢাকায় যাচ্ছেন না। এ কারণে বাস চলাচল কমেছে। ”

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান,’হাইওয়েতে পুলিশের টহল অব্যাহত রয়েছে অন্যদিনের মতোই। এছাড়া চেকপোষ্ট রয়েছে। তবে শুক্রবার এক্সপ্রেসওয়েতে যানবানের সংখ্যা খুবই কম রয়েছে। অনেকটাই ফাঁকা রয়েছে মহাসড়ক।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ার হোসেন বলেন,’আমাদের স্বাভাবিক কার্যক্রম চলছে। থানা পুলিশের টিম দৈনন্দিন দায়িত্ব পালন করছে। তবে সকল দিকে বিশেষ দৃষ্টি রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!