1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ডায়াবেটিক সমিতির আয়োজনে শিবচরে পিঠা উৎসব

  • প্রকাশিত : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৬.৩০ পিএম
  • ১০৭৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে পিঠা উৎসব।

রবিবার(২৫ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার পৌরসভার লিটন চোধুরী স্কয়ার সংলগ্ন মাঠে ২ দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা।

পরে পিঠা উৎসবে যোগ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ যু্গলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং তাদের পরিবারবর্গ।

এদিকে পিঠা উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত স্টলের আয়োজন করা হয়।

মেলায় শশিকর স্টলের স্বত্বাধিকারী স্বপ্না আক্তার বলেন,শিবচর এমন আয়োজন কখনো হয়নি।আমাদের স্টলে ১৫ রকমের পিঠা রয়েছে।মেলার উদ্যোক্তাসহ সকলকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য।

মেলায় ঘুরতে আসা,সিহাবুদ্দিন নামে এক যুবক বলেন,মেলায় বিভিন্ন স্টলে অনেক রকম পিঠা এসেছে।কয়েকটি স্টল ঘুরে কয়েকটি পিঠা খেলাম।ভালই লাগছে।প্রতিবছর যেন এমন মেলা হয় তা আমি আয়োজক কমিটির প্রতি দাবী জানাই।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী,শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, শিবচর পৌর সভার মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাজিবুল ইসলাম, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল ইসলাম,শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাক্তার মোঃ সেলিমসহ অন্যান্নরা।

শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী বলেনে,এবছর আমাদের প্রতিষ্ঠানের পক্ষে এই আয়োজন। আমরা চেষ্টা করবো প্রতিবছর এ আয়োজন করা।সামনে আরো বড় পরিসরে আমাদের পিঠা উৎসবের আয়োজন করার চিন্তা আছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!