1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ডামুড্যা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-শিবচরনিউজ২৪.কম

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২০, ৩.৪৫ পিএম
  • ১৭০০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অভিযন পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শনিবার (০৪ জুলাই) রাত্র ১০.৪৫ মিনিটে শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন সিধলকূড়া বাজার এলাকা থেকে শামীম খান(৪০), পিতাঃ মৃত আঃ কুদ্দুস খান, সাং-আদাশন, থানাঃ ডামুড্যা, জেলাঃ শরীয়তপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।

এসময় আটককৃত আসামীর নিকট হতে ৩৯১০(তিন হাজার নয়শত দশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ও ০২টি সীমকার্ড এবং মাদক বিক্রিত নগদ ৩০,০০০/-টাকা উদ্ধার করেন।

উল্লেখ্য যে আটককৃত আসামীর নামে শরীয়তপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট থেকে র্যাব ৮ জানতে পারে যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

আটক আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!