1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

জাজিরায় ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার হলেন শিবচরের দুই মাদক কারবারী

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৬.২৬ পিএম
  • ১০৭০ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক,শরিয়তপুর।

শরীয়তপুরের জাজিরায় ৫৫০ পিস ইয়াবাসহ দুই
মাদককারবারিকে গ্রেফতার করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের জমাদ্দার স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শিবচর উপজেলার অখিলউদ্দিন মুন্সি কান্দি গ্রামের হাজী আব্দুল খালেক মৃধার ছেলে পলাশ মৃধা (৩২) এবং একই গ্রামের মৃত আবুল কালাম হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদার (৩৪)।

পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি)
আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশ
টিম নাওডোবার জমাদ্দার স্ট্যান্ডে অভিযান চালিয়ে
তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে
৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!