1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ছুরি- চাপাতিসহ আন্তঃজেলার ৫জন শীর্ষ ডাকাত আটক

  • প্রকাশিত : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ৫.৪১ পিএম
  • ৭৮৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে দিনদুপুরে ইজিবাইক ডাকাতিকালে ধারালো ৩টি ছুরি ও ১টি চাপাতিসহ আন্তঃজেলার ৫ জন শীর্ষ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।

রোববার দুপুরে আটক হওয়া ওই ডাকাতদের মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেছে কালকিনি থানা পুলিশ।

আটকৃতরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধনারুহা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রিপন মিয়া(১৮), পটুয়াখালী জেলা সদরের লাকাঠি কিসমত গ্রামের জসিম হাওলাদারের ছেলে মোঃ রাব্বি হাওলাদার(১৮), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রুবেল মিস্ত্রীর ছেলে মোঃ ইশান মিস্ত্রি (১৮), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামের লুৎফর সরদারের ছেলে মোঃ সাকিল সরদার(২৪) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে(১৯)।

পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, গত শনিবার ভোরে উপজেলার শিকারমঙ্গলবার এলাকার মিয়ারহাট বাজার থেকে একটি ইজিবাইকসহ চালকে অস্ত্রের মুখে জিন্মি করে ভূরঘাটার একটি ফাঁকা রাস্তায় নিয়ে চালকে চাপাতি দিয়ে কয়েকটি আঘাত করে। এতে করে সে গুরুতর আহত হয়। এ সময় ওই চালক আত্মচিৎকার স্থানীয় লোকজন এসে ওই ৫ ডাকাত অবরুদ্ধ করে রাখে। পরে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নেতৃত্বে এসআই মাহমুদের সার্বিক সহযোগীতায় ডাকাতদের আটক করা হয়। পরে আজ রোববার দুপুরে কালকিনি থানা পুলিশ ৫ ডাকাতকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেন।

এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, ডাকাতরা ইজিবাইক ডাকাতিকালে তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়ে। ওই ৫ ডাকাতের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা রজু করা হয়েছে। তারা আন্তঃজেলার ডাকাত দল হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!