1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ছাত্রলীগকে নি*ষি*দ্ধ করায় শিবচরে আনন্দ মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১২.০১ এএম
  • ৪৯৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগকে অন্তর্বর্তী সরকারের নির্দেশে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধের দাবি পূরণ হওয়ায় মাদারীপুরের শিবচরে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইদুর রহমানের নেতৃত্ব পৌরসভার হেলিপ্যাড মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে সড়ক ৭১ প্রদক্ষিন করে কলেজ মোড়ের সামনে এসে জড়ো হন।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’; ‘হৈহৈ রৈরৈ, সন্ত্রাস লীগ গেলি কই’; ‘এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় পৌর দলের আহবায়ক সিহাব আহমেদ, সদস্য সচিব রিয়াজ গোমস্তাসহ উপজেলা, বিভিন্ন কলেজ ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!