1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ঘন কুয়াশায় ৮ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু-shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ১১.০২ এএম
  • ৮১০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধি

শিবচরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে প্রায় সাত
ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।

এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার (২২ জানুয়ারী) রাত দেড়টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়,মধ্য রাত থেকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরির চালকেরা নৌপথে দিক নির্ণয় করতে ব্যর্থ হন। ফলে, নৌপথে দুর্ঘটনা এড়াতে সব ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল পৌনে ১০ টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বাংলাবাজার ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ প্রায় ২ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ঘন কুয়াশার কারণে মধ্য রাত থেকেই ফেরী চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। পৌনে ১০ টার দিকে কুয়াশা কেটে গেলে লোড করা ফেরী গুলো চলাচল শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!