1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

গ্রাম্য দলাদলিকে কেন্দ্র দুইজনকে বেধড়ক কুপিয়ে জখম, ঢাকা মেডিকেলে ভর্তি

  • প্রকাশিত : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১১.০৮ এএম
  • ১০৩৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে প্রতিপক্ষের দুইজনকে কুপিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর বাজারে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও আহতর পরিবার সূত্রে জানা গেছে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জয়নাল মাতুব্বরের সাথে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার সাইদুল শরীফের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি লেগে রয়েছে। তারই জেরে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর বাজারে ইউপি মেম্বার সাইদুল শরীফের ভাই ও খবিরউদ্দিন শরীফের ছেলে নূরুল হক শরীফ (৩৬), ইউপি মেম্বার সাইদুল শরীফের কর্মী সমর্থক ইউনিয়নের কাদের মাতুব্বরের ছেলে ঝন্টু মাতুব্বর (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে ইউপি মেম্বার সাইদুল শরীফের প্রতিপক্ষ জয়নাল মাতুব্বরের লোকজন কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থা আশংকাজনক হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য
ঢাকা মেডিকেল ও হাসপাতালে
পাঠানো হয়।

৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সাইদুল শরীফ বলেন, ‘আমার ভাইকে নূরুল হক শরীফ ও আমার এক কর্মী ঝন্টু মাতুব্বরকে ঘটকচর বাজারে জয়নাল মাতুব্বরের লোকজন চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আমরা আহতদের চিকিৎসা নিয়ে এখন ব্যস্ত আছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’

এই বিষয়ে জানতে চাইলে জয়নাল মাতুব্বর বলেন, ‘আমার কোন লোকজন ইউপি মেম্বারের ভাইকে কুপায়নি। অন্য ঘটনা নিয়ে তারা মারামারি করে বিষয়টি আমার উপরে এখন চাপানো হচ্ছে।’

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঘটকচর বাজারে পূর্ব বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে আহত করার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!