1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো মাদারীপুর জেলা ছাত্রলীগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৩.৪৪ পিএম
  • ৮৫৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর পৌরসভার মোল্লা কান্দির গ্রামের কৃষক শহিদুল শেখের প্রায় ৫০ শতাংশ জমির ইরি ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের নেতারা।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ হাওলাদারের নেতৃত্বে রাজৈর উপজেলা ছাত্র লীগের নেতাকর্মীরা কৃষক শহিদুল শেখ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ধান কাটা ও বাড়ি পৌঁছে দেওয়ায় জেলা ছাত্রলীগ নেতাদের পাশাপাশি অংশ নেন
রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ মুকিম,সাধারণ সম্পাদক নূরে আলম সবুজ আকন,পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান আকন,ঢাকা বিশ্বিদ্যালয়ের মুক্তিযাদ্ধা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত,জগন্নাথ হলের গনেশ,ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ মিথুনসহ অন্তত ২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী।

এবিষয়ে কৃষক মো. শহিদুল শেখ বলেন, আমি হতদরিদ্র কৃষক। আমার ধান পাকা ধান ক্ষেতে নষ্ট হচ্ছিল। কিন্তু শ্রমিক ও আর্থিক সঙ্কের কারণে ধান কাটতে পারছিলাম না। জেলা ছাত্রলীগের সভাপতি আমাদের মাদারীপুরের সন্তান। সে আমার বিষয়টি জানতে পেরে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি দোয়া করি, আল্লাহ যেন তাকে আরও অনেক বড় মনের মানুষ তৈরী করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে এ কর্মসূচি পালন করেছেন তারা

মাদারীপুর ছাত্রলীগের নেতারা জানান,করোনাকালীন থেকে শুরু করে আমরা প্রতি বছরের ন্যায় এবারও ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র লীগের ঘোষণা অনুযায়ী আমরা কৃষকদের পাশে থেকে এভাবে কাজ করে যাবো।
আর এদিকে প্রচুর গরমের সাধারণ কৃষকরা কাজতে পারে না।এছাড়া সংকট দেখা দিয়েছে শ্রমিকদের এ অবস্থায় যখন কৃষকরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তাদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এবছরেও কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে ধান কাটা কর্মসূচি ঘোষণা করে।
সেই কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলা ছাত্রলীগ এই উদ্যোগ নেয় এবং তা বাস্তবায়ন করে।

রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ মুকিম বলেন, দেশবাসীর দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না উঠা পর্যন্ত জেলা ছাত্রলীগের আওতাধীন সব উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করবে।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান অনিক বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে মনে প্রাণে ধারণ করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দেয়া শুরু করেছি। আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে, রাজৈর উপজেলার মো্লার কান্দির গ্রামের হতদরিদ্র কৃষক মো.শহিদুল শেখের ৫০ শতাংশ ধান শ্রমিক ও আর্থিক সঙ্কটের জন্য ধান কাটতে পারছিল না। বিষয়টি জানার পর ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!