1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনির ‘নবগ্রাম যুবসমাজ’ সংগঠনের স্বেচ্ছাসেবকদের ওপর হামলা, আহত ৮

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২০, ৪.৫২ পিএম
  • ১৬৮২ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্ট

মাদারীপুরের কালকিনির ‘নবগ্রাম যুবসমাজ’ সংগঠনের স্বেচ্ছাসেবকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সংগঠনের অন্তত ৮ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুরে কালকিনির নবগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নৃপেন বৈদ্য, শিব শঙ্কর ভক্ত, দিপংকর মণ্ডল, নির্মল মণ্ডল, শিপন হাওলাদার, তনু বিশ্বাস, আকাশ মণ্ডল, সজীব মণ্ডল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনার প্রার্দুভাব ঠেকাতে শনিবার সকাল থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করে নিজ কার্যালয়ে ফিরছিলো ‘নবগ্রাম যুবসমাজ’ সংগঠনের স্বেচ্ছাসেবকরা। দুপুরে নবগ্রাম বাজারে পৌঁছলে একদল দুর্বৃত্ত সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আহত হয় সংগঠনের অন্তত ৮ সদস্য। তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।আমরা জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!