1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ।

  • প্রকাশিত : সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৮.৫৯ পিএম
  • ৭১৪ জন সংবাদটি পড়েছেন।

প্রকিনিধি কালকিনিঃ

কালকিনির ভুরঘাটা মসজিদ বাড়ী এলাকায় নূর ক্লিনিকের চিকিৎসক ও নার্সের ভুল চিকিৎসায় রেসমা আক্তার (২০) বছর বয়সী এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে রেসমা আক্তার নামের ঐ রোগী মারা যান। ঘটনার পরে ক্লিনিকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিহত রেশমা কালকিনি উপজেলার বেইলিব্রীজ এলাকার ছত্তার খানের মেয়ে ।তার স্বজনদের অভিযোগ নুর ক্লিনিকের ডাক্তারদের ভুল চিকিৎসার ফলে রেশমা মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, গত ১৫ দিন আগে প্রসব ব্যথা নিয়ে নুর ক্লিনিকে যায় রেশমা । পরে হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চা ভাল নেই বলে সিজার করানোর কথা বললে রেশমার পরিবার সিজারের অনুমতি দেয়।কিন্তু সিজারের পর থেকেই রেশমা পেটে ব্যথা অনুভব করে এবং অল্প অল্প রক্তক্ষরণ হতে থাকে।এই সমস্যা নিয়ে নুর ক্লিনিকে গেলে সিজার করার স্থানটি ১৫ দিনের মধ্যে নতুন করে আরও তিনবার সেলাই করেন তারা । প্রথমে নার্স দিয়ে সেলাই কেটে পুনরায় সেলাই দিয়ে দেয়।তাতেও সমস্যা সমাধান না হলে আবারও ডিউটিতে থাকা ডিপ্লোমা ডাক্তার দিয়ে সেলাই কেটে পুনরায় সেলাই দিয়ে রোগীকে বরিশাল পাঠিয়ে দেয়।বরিশাল নেয়ার পথে সোমবার রেশমা মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের ভাই ইব্রাহিম খলিল।
অভিযোগ করে বলেন,নূর ক্লিনিকের মালিক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক আমাদের লোকদের ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, রোগীকে ক্লিনিকের ডাক্তার অন্য কোথাও উন্নত চিকিৎসার পরামর্শ না দিয়ে নিজেরাই সেলাই কাটে আবার সেলাই করেন। এতে করে মৃত্যুর কোলে ঢলে আমার বোন। অভিযুক্ত ক্লিনিক মালিক ও ডাক্তারদের সাথে যোগাযোগ করতে ক্লিনিকে গেলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন,পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!