1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে ভাইয়ের হাতে খুন।সারাক্ষন নিউজ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ৪.৩৫ পিএম
  • ৮২৪ জন সংবাদটি পড়েছেন।

আতিকুর রহমান আজাদ, কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে ফালান বেপারী(৫৫) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডার চর গ্রামের এ ঘটনা ঘটে।

তারা ওই এলাকার মৃত্যু দলিল উদ্দিন বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান কিছু দিন পূর্বে ছোট ভাই কালাম বেপারী একটি জমি বিক্রয়ের কথা বলে বড় ভাই ফালান বেপারীর বড় ছেলে শামিম বেপারীর কাছে থেকে ১৪ হাজার টাকা নিয়ে থাকে। কিন্তু সেই জমির দলিল না দিলে শামিম তার টাকা ফেরত চান। এক পর্যায় ৪ হাজার টাকা ফেরত দেন। কিন্তু বাকি ১০ হাজার টাকা দেই, দিচ্ছি বলে বিভিন্ন টালবাহানা করে আসছেন।

বৃহস্পতিবার সকালে পুনরায় টাকা চাই গেলে কালাম বেপারী এবং ছেলে রাজিব বেপারী দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে ফালান বেপারী ও তার ছেলে শামিম বেপারীর উপর হামলা করে। হামলার এক পর্যায় কালাম বেপারী একটি কাঠ দিয়ে ফালান বেপারীকে আঘাত করে।এতে সে আহত হয়ে মাটিতে পরে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্বার কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

ফালান বেপারীর ছেলে শামিম বেপারী বলেন,”আমার চাচারে টাকা দিয়েছিলাম।আজ টাকা চাইতে গেলে উল্টো আমাদের উপর হামলা করে।চাচাতো ভাই রাজিব তার ঘর থেকে দা নিয়ে আসে কুপিয়ে মারার জন্য, আর চাচা একটি কাঠ দিয়ে পিছন থেকে আমার বাবার মাথার উপর আঘাত করে। সাথে সাথে মাটিতে পরে মারা যায়।আমি এ হত্যার উপযুক্ত বিচার চাই।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে আসি এবং শোনা যাচ্ছে আপন ছোট ভাই বড় ভাইর মাথায় আঘাত করে। পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।আমরা লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়েছি।অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!