1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৩৫ পিএম
  • ৮৩০ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক যুগান্তরের দুই যুগে পর্দাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বজন সমাবেশের উদ্যােগে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় এ কর্মসূচি পালন করা হয়। এতে দৈনিক যুগান্তরের কালকিনি উপজেলা প্রতিনিধি ও যুগান্তর স্বজন সমাবেশে প্রধান উপদেষ্টা এইচ এম মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ায়ম্যান মোঃ মনিরুজ্জামান হাওলাদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক নাসিরউদ্দীন লিটন ফকির, সিনিয়র সহসভাপতি মাসুদ আহম্মেদ কাইউম। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা আ.লীগের প্রচার সম্পাদক রিপন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শেখ লিয়াকত হোসেন, ডাসার প্রেসক্লাবের সহসভাপতি কাজী কামরুল আলম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম হোসেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্নসাধারন সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদের সদস্য আবির হাসান পারভেজ, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাইদ সরদার লিখন, কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মঞ্জুর হাসান, সাংগঠনিক সম্পাদক ডলি আক্তার ও সদস্য, আবু তাহের খান, জিতু হোসেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সাধারন সম্পাদক লেখক সোহাগ হোসেন। প্রধান অতিথির বক্তব্যকালে মেয়র বলেন,দেশকে ভালোবেসে সবসময় উন্নয়নের চিত্র তুলে ধরেছে যুগান্তর। যুগান্তর সবসময় সাদাকে সাদা, কালোকে কালো বলতে কখনো ভয় করেনি। সাহসের সঙ্গে যুগান্তর সারাদেশের নির্যাতিতা মানুষের কথা তুল ধরছে। আমরা বিশ্বাস করি যুগান্তর সফলতার সঙ্গে টিকে থাকবে হাজার বছর। সেই সঙ্গে দেশের উন্নয়নের কথা আরো বেশে বেশি বলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!