1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে বজ্রপাত ঠেকাতে ১০ হাজার তালের বীজ রোপণ শুরু।

  • প্রকাশিত : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০.৪৮ পিএম
  • ৯৬২ জন সংবাদটি পড়েছেন।

 

 

মাদারীপুর প্রতিনিধিঃ

তালের চারা রোপণ করুন, বজ্রপাত থেকে দূরে থাকুন’ এই শ্লোগানে মাদারীপুরের কালকিনি উপজেলায় বজ্রপাত ঠেকাতে প্রায় দশ হাজার তালের বীজ রোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাসের উদ্যোগে পৌর এলাকার পাঙ্গাসিয়া ব্লকে এক’শ তালের বীজ রোপন করে এই কর্মসূচী শুরু করা হয়।

এ ব্যাপারে কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, দেশে প্রতিবছর দুই শতাধিক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। সম্প্রতি দেশে বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় নিয়ে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে গণ্য করছে সরকার। বজ্রপাত নিরোধে তাল গাছ রোপণে সুফল পেয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। এ ছাড়াও তালের পাতা ঘর ছাওয়া, হাতপাখা, চাটাই ও মাদুর তৈরিতে ব্যবহৃত হয়। গাছের একাংশ দিয়ে বাড়ি ও ডিঙ্গি নৌকা তৈরি হয়। তালের ফল ও শাঁস পুষ্টিকর খাদ্য। তালের রস থেকে গুড়, পাটালী, মিছরি ইত্যাদি তৈরি হয়। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ গাছ। দীর্ঘজীবী তাল গাছ প্রায় একশ’ বছর পর্যন্ত বেঁচে থাকে বলেও বক্তারা বলেন।

তিনি আরো বলেন, আমি বজ্রপাত রোধে দশ হাজার তালের বীজ রোপনের কর্মসূচি হাতে নিয়েছি। আহ পৌর এলাকায় এক’শ বীজ রোপন করে এই কর্মসূচীর কার্যক্রম শুরু করা হয়েছে। বাকী তালবীজ উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে দ্রুত সময়ের ভেতরেই রোপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম ও এসএপিপিও বখতিয়ার উদ্দিন শিকদারসহ অন্যান্নরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!