1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২০, ৩.০৭ পিএম
  • ১২৬৮ জন সংবাদটি পড়েছেন।

আতিকুর রহমান আজাদ,কালকিনি থেকে

মাদারীপুরের কালকিনিতে আঁড়িয়াল খার শাখা নদীতে গোসল করতে গিয়ে নিখোজ বৃষ্টি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

সে কালকিনি উপজেলার মোক্তারহাট এলাকার জহিরুল ইসলামের মেয়ে ও ঢাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

শনিবার (৪ জুলাই) সকালে ওই স্কুলছাত্রীর মৃতদেহ বরিশালের উজিরপুরের আড়িয়াল খা নদী থেকে উদ্ধার করে থানা পুলিশ। স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধারের খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, বৃষ্টি আক্তার ঢাকাতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। কিন্তু সে কিছুদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার (৩০ জুন) দুুপুরে ওই স্কুলছাত্রী তার সহপাঠিদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার (১ জুলাই) থেকে দুইদিন ব্যাপী নদীতে অভিযান চালিয়েও উদ্ধার অভিযানে ব্যর্থ হয়।

নিহতের চাচী রাবেয়া বেগম বলেন, বৃষ্টি নদীতে ডুবে নিখোঁজ ছিল। পরে আড়িয়াল খা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশ আমাদের খবর দিলে আমরা লাশ সনাক্ত করি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, স্কুলছাত্রী বৃষ্টির সন্ধানের সকল চেষ্টা অব্যহত রেখেছি। পুলিশের সহযোগীতায় নদীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের জন্য সকল প্রকার চেষ্টা করেছেন। তার লাশ ৪দিন পর বরিশালের উজিরপুর থানা পুলিশ নদী থেকে উদ্ধার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!