1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে নকল স্বর্ণ বিক্রি করতে গিয়ে আটক হলেন শিবচরের মোশারফ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৮.৩০ পিএম
  • ১০০২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে নকল স্বর্ণ বিক্রিকালে মোঃ মোশারফ শেখ(৪০) নামে এক প্রতারকে আটক করে থানা পুলেশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার দুপুরে পিতলের তৈরী নকল স্বর্ণের এক জোড়া কানের দুলসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মোঃ মোশারফ জেলার শিবচর উপজেলার রাজাচর গ্রামের সামচুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , দুপুরে মোঃ মোশারফ শেখ কালকিনি পৌর এলাকার পুরান বাজার মার্কেটের স্বর্ন ব্যবসায়ী মানিকের দোকানে পিতল দিয়ে বানানো উপরে স্বর্নের প্রলেপ দেয়া এক জোড়া কানের দুল বিক্রি করতে আসে। এ সময় স্বর্ণ দোকানদার ওই কানের দুল পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান পিতল দিয়ে স্বর্ণ বানিয়ে মোশারফ বিক্রি করতে এসেছেন। পরে স্থানীয় লোকজনকে বিষয়টি জানানো হলে তাকে আটক শেষে কালকিনি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই মোঃ মিলন বলেন, মোশারফ নকল স্বর্ণ বিক্রি করতে আসলে জনতা তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে প্রতারনা মামলা প্রক্রীয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!