1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৫.০১ পিএম
  • ৫৭২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে আগুনে পুড়ে ৩টি মুদি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা।

বৃহস্পতিবার(০৬ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলা শিকার মঙ্গল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়।পরে রাত আড়ািটার দিকে দোকানে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে কালকিনি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস এসে প্রায় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আহমদ হোসেন জানান, গভীর রাতে শিকারমঙ্গল বাজারে মুদি দোকানে আগুনের লেলিহান দেখে চিৎকার করি।পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও পাড়া-প্রতিবেশিরা এগিয়ে এসে প্রায়২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, মুদি দোকান দিয়ে কোনমতে সংসার চালাই। কিন্ত আমার একমাত্র উপার্জনের মুদি দোকান ও ঘরের মধ্যে রাখা অটোরিক্সা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত কামাল বেপারী জানান, আগুনে দোকানে থাকা তার নগদ ৫০ হাজার টাকাসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

এছাড়া মুদি দোকানদার জিসান ঘরামী ৮ লাখ টাকার বিভিন্ন মালামালসহ নগদ ৩০ হাজার টাকার পুড়ে গেছে।দোকানটা ছিল আমার শেষ সম্বল। এখন আমার পথে নামাজ ছাড়া আর উপায় নাই।

শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ কুদ্দুস বেপারী বলেন, রাতে আগুন ধরে তিনটি দোকান পুড়ে গেছে এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য।

ফায়ার কর্মি খোকন জোয়ার্দার জানান, খবর পেয়ে ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে গেছে। আগুনে প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!