1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৩.৫৯ পিএম
  • ১৫৯৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলকে লক্ষ করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে মুহুর্তের মধ্যে বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে কালকিনি পৌর এলাকার মাছ বাজারে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

অভিযোগ ও দলীয় সুত্রে জানাগেছে, দুপুরে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে স্বৈরশাসক হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে কালকিনি হাসপাতালের সামনে থেকে শুরু করে কালকিনি মাছ বাজারের দিকে যায়। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা মিলে মিছিলের পিছনের দিকে ৩/৪ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো মাছ বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ করে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব বাদশা শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শিকদার মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিকুজ্জামান ইব্রাহিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল চৌকিদার, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি কাওসার হোসেন নান্না, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল মুন্সি,  উপজেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয় সম্পাদক তুহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক স্বজল বেপারী, যুগ্ন আহব্বায়ক আমিনুল ইসলাম, কাওসার হাওলাদার, ইমারাত হোসেন, পৌরসভা ছাত্রদলের আহব্বায়ক হাসান হাওলাদার, সদস্য সচিব আমিনুল তালুকদার, কলেজ ছাত্রদলের আহব্বায়ক মাজারুল শিকদার, সদস্য সচিব শাহিন বেপারী।

এ বিষয় উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নজরুল ইসলাম হাওলাদার বলেন, ফ্যাসিবাদী স্বৈরশাসক পলাতক খুনি হাসিনা ও তার নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের দোসরদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল বের করি। এসময় আনাদের মিছিলের পেছন থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা থানায় বিষয়টি জানিয়েছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির জানান, আমাদের কাছে ছাত্রদল অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!