1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে ইউপি নির্বাচনী সহিংসতায় আহত ১০।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৭.২৭ পিএম
  • ৭৫৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী পরবর্তী সহিংসতার জেরে বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর বাজারে এ ঘটনা ঘটে।এদিকে ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পরায় বন্ধ রয়েছে লক্ষ্মী বাজারের দোকানপাট।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর বাজারে যায় ইউনিয়নের পরাজিত ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কাজীর সমর্থক ইমাম বেপারী। এ সময় বর্তমান চেয়ারম্যান মৌসুমী সুলতানার সমর্থক শহিদুল সরদার, ইমামকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে বাজারের ভেতর শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় ১০ জন। এ সময় বেশকয়েকটি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করার অভিযোগ ওঠে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।এসময় এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে গ্রেফতারের আতঙ্কে আহতদের ভর্তি করা হয় শরিয়তপুর জেলা সদর হাসপাতালে।তাদের মধ্য ইলিয়াস সরদার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, খবর পেয়ে ভুমি সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুইজনই ঘটনাস্থলে ছুটে আসি। পরিস্থিতি এখন শান্ত। এলাকার আধিপত্য নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ জানান, সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান চলছে, অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর অনুষ্ঠিত কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বিজয়ী হন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর স্ত্রী মৌসুমী সুলাতানা। এর পরপর লেগেই আছে ইউনিয়নে সংঘর্ষের ঘটনা। পাল্টাপাল্টি মামলা হয়েছে বেশ কয়েকটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!