1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনা সংক্রমন বৃদ্ধি, শিবচর পৌর বাজারে দোকান পাট খোলা রাখার নতুন সময়সূচি-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ২৮ মার্চ, ২০২১, ১২.৩৩ এএম
  • ১০৩৬ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

দ্বিতীয় ধাপে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় শিবচর পৌর বাজারে দোকান পাট খোলা রাখার সময়সীমা বেঁধে দিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার (২৭ মার্চ) সন্ধার দিকে বাজারে মাইকিং করে বিষয়টি সকলকে অবগত করেছে প্রশাসন।

সংস্লিষ্ট সুত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে সারাদেশে করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে। তাই সংক্রমন এড়াতে শিবচর পৌর বাজারের দোকান পাট খোলা রাখার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে দেওয়া হয়। নতুন সময়সীমা মোতাবেক আজ (২৮ মার্চ) সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মাছ, মাংস, মুরগী ও তরকারীর দোকান খোলা থাকবে, সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খাবারের হোটেল, চায়ের দোকান ও ফাস্টফুটের দোকান খোলা থাকবে এবং সকাল ৮ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত মুদি, চাল-ডাল, কসমেটিক্স, কাপড়, কনফেকশনারী, ক্রোকারিজসহ অন্যান্য দোকান খোলা থাকবে। ক্লিনিক ও ঔষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে। তবে ক্রেতা বিক্রেতা সকলকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স ব্যবহার করে সকল কাজ করতে হবে।

শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান বলেন, করোনা সংক্রমন এড়াতে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ সিদ্ধান্ত অনুযায়ী বাজারের দোকানপাট খোলা রাখার ব্যাপারে সময়সীমা নির্ধারন করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!