1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনা: বিশ্বে গৃহবন্দি ১শ কোটি মানুষ,মৃত্যু ১৩ হাজার ছাড়ালো

  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০, ১০.০৮ এএম
  • ১৮৫৮ জন সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব। করোনার ঝড়ে বিশ্বের ৩৫টি দেশ লকডাউন হয়েছে। বন্ধ রয়েছে সীমান্তে চলাচল। এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। ১০০ কোটির মতো মানুষ রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।

এখন পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু ইতালিতে মৃতের সংখ্যা ৪৮০০ মানুষের বেশি, যা বিশ্বের মৃতের সংখ্যার এক তৃতীয়াংশ।

বিশ্ব নেতারা এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিলেও ইউরোপের দেশগুলোতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সে হুট করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬২ জনে।

করোনার প্রভাব পড়েছে আন্তজার্তিক স্পোর্টস ক্যালেন্ডারেও। করোনার প্রভাবে জাপানে অলিম্পিকের আয়োজিত টোকিও গেম ২০২০ স্থগিত করা হয়েছে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শনিবার সংবাদ সম্মেলনে মার্কিনিদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভবিষ্যতে জরুরি পরিস্থিতির জন্য ১ লাখ কোটি অর্থের প্রস্তুত রাখছে যুক্তরাষ্ট্র।

এদিকে চীনে তিনদিনের মতো করোনায় আক্রান্তের সংখ্যা শুন্য হলেও রোববার আবারও নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে।

ফ্রান্স, স্পেন, ইতালিতে বাড়ির বাইরে বের হলে জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে। ভারতে জনতা কারফিউ জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যেও করোনা তার থাবা বসিয়েছে। ইরানে শনিবার নতুন করে ১২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে আফ্রিকাতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!