1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ইয়াবা ও গাঁজায় আসক্ত স্পীডবোট চালক শাহ আলম-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মে, ২০২১, ৪.১৫ এএম
  • ৭১৮ জন সংবাদটি পড়েছেন।

উপজেলা করেসপন্ডেন্টঃ

শিবচরে কাঠালবাড়ি ঘাট সংলগ্ন বাল্কহেডের ধাক্কায় দুর্ঘটনার শিকার সেই স্পিডবোটটির চালক মো. শাহ আলম (৩৮) ইয়াবা ও গাঁজায় আসক্ত ছিলেন। শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে করা ডোপ টেস্টে এ তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার( ৬ মে) সন্ধ্যায় শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শশাংক চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

দূর্ঘটনায় আহত শাহ আলম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভাতা ঈদগাহপুর এলাকার আবুল কালামের ছেলে।

দুর্ঘটনার দিন ( সোমবার ৩ মে) তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সোমবার রাতে অবস্থার অবনতি ঘটলে পুলিশ প্রহরায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৪ মে) ভোরে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে পুলিশের নজরদারিতে চিকিৎসা নিচ্ছেন তিনি । শাহ আলম ওই হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে আছেন।দুর্ঘটনায় মাথায় ও হাতে আঘাত পেয়েছেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন,প্রশাসনের নির্দেশনায় ওই চালকের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে রাখা হয়।ডোপ টেস্টে স্পিডবোট চালকের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ তিনি মাদকাসক্ত ছিলেন। রিপোর্ট অনুযায়ী তিনি এমফিটামিন (ইয়াবা) ও মারিজুয়ানা (গাঁজা) সেবনে আসক্ত। আমরা ডোপ টেস্টের রিপোর্ট প্রশাসনের কাছে হস্তান্তর করেছি

উল্লেখ, গত সোমবার স্পিডবোট দুর্ঘটনায় নিহত হয় ২৬ জন যাত্রী। এতে স্পিডবোটের চালকসহ পাঁচজন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!