1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ইতালী যাওয়া হলোনা শিবচরের শওকতের।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ৫.০৯ পিএম
  • ৭১৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

 

ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার মো. শওকত (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শওকত উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যাদুয়ারচর গ্রামের মো. চান মিয়া হাওলাদারের ছেলে। সে গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখে ইতালি যাওয়ার জন্য লিবিয়ার উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ইতালি যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয় শওকত। চার লাখ পঞ্চাশ হাজার টাকার চুক্তিতে তিনি লিবিয়া পৌছান। সেখানে ছয় মাস থাকার পর দুই লাশ পঁচিশ হাজার টাকার চুক্তিতে সমুদ্রপথে ইতালি যেতে উপজেলার চরশ্যামাইল গ্রামের শহিদ মাদবর নামের এক ব্যক্তির সাথে চুক্তি হয় শওকতের পরিবারের। গত ৯ জুলাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য শওকতসহ অন্যান্য যুবকদের ‘গেম ঘর’ এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে বিকাশ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে আরো ৫ লাখ টাকা নেয় দালাল চক্র। সেখানে সাত দিন থাকার পর গত ১৭ জুলাই ট্রলারে করে ইতালি পৌছে দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়। সর্বশেষ গত ১৭ তারিখেই শওকতের সাথে পরিবারের কথা হয়। এরপর তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। গত ২৬ জুলাই সোমবার ‘এম্বাসি অব বাংলাদেশ ইন লিবিয়া’ নামের ফেইসবুক পেইজে আইসিইউতে মৃত অবস্থায় শওকতের ছবি পোষ্ট করে পরিচয় জানতে চাওয়া হয়। পরে সেই ছবি দেখে তার পরিবার নিশ্চিত হন ছবিটি মো. শওকতের!
নিহত শওকত সরকারি বরহামগঞ্জ কলেজের অনার্সের ছাত্র ছিলেন। পরিবারের স্বচ্ছলতার জন্য ইতালি যাবার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমান তিনি।

নিহতের মামা ইদ্রিস মিয়া বলেন,‘আমার ভাগনের ইতালি যাওয়া হলো না। ওকে ইতালি নেয়াার কথা বলে লিবিয়ায় রেখেছিল। সেখান থেকে ইতালি পৌছে দেবে। গত সপ্তাহে শেষ বারের মতো আমার সাথে কথা হইছিলো শওকতের। দোয়া চাইছে আমাদের কাছে। এরপর আর যোগাযোগ নাই!’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন জানান,’নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি এখনো জানায় নি। তার পরিবার অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!