1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

ইউপি উপনির্বাচনঃ শিবচরে দুই প্রার্থীর সমর্থকদের সংর্ঘষ, আহত-৪

  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১১.২৭ এএম
  • ৭৭০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংর্ঘষে ৪ জন আহত হয়েছে। এসময় এক প্রার্থীর কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আগামী ১৭ জুলাই শিবচরের কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
মঙ্গলবার রাত ১০ টার দিকে ৭ নং ওয়ার্ডে মোঃ শাহআলম তালুকদার চানমিয়া তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেলযোগে প্রচারনায় যায়। এসময় মোঃ আজাদুল ইসলাম মাসুম বেপারির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে ৮ জন আহত হয়। খবর পেয়ে শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেনসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত এসকান বেপারি বলেন, চানমিয়া তালুকদারের লোকজন মোটরসাইকেল বহর নিয়ে এসেই আমাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।

আহত তুষার মাদবর বলেন, আমরা ভোট চাইতে গেলে ওরা বাধা দেয় ও হামলা চালায়। এতে আমার আব্বা গুরুতর আহত হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

মোঃ আজাদুল ইসলাম মাসুম বেপারি বলেন, নির্বাচন আচরন বিধি অমান্য করে চানমিয়া তালুকদার রাত ১০ টার পর এসে ভোট চাইতে গেলে ঝামেলা শুরু হয়। এসময় সোনাই চান্দেরহাটে আমার ক্যাম্পও ভাংচুর করা হয়েছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
মোঃ শাহআলম তালুকদার।

মোঃ শাহআলম তালুকদার চানমিয়া অভিযোগ তুলে বলেন, কয়েকটি এলাকায় মাসুম বেপারির লোকজন পাহারা বসিয়ে ভোট চাইতেই বাধা প্রদান করে। এর সুত্র ধরেই দুই পক্ষের সমর্থকরা সংর্ঘষে জড়ায়।

ঘটনাস্থলে নিয়োজিত শিবচর থানার এসআই মোঃ আলমগীর হোসেন বলেন, রাত ৯ টার পর
এ সংর্ঘষ হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!