1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

আগামীকাল থেকে হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর আস্তানায় ৭৭ তম বার্ষিক ওয়াজ মাহফিল, সকল প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৩৫ পিএম
  • ১০৪২ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

আগামীকাল ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাদারীপুরের শিবচর উপজেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, পাক-ভারত উপমহাদেশের আধ্যাতিক রাহবার, মহান সমাজ সংস্কারক, মুজাহিদে আজম,শাইখুল ইসলাম, হযরত হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদরাসার তিন দিন ব্যাপি ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিল।

মাহফিল উপলক্ষে সকল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখবৃন্দ মূল্যবান ওয়াজ নসীহত পেশ করবেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি শুক্রবার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত্তর জুমার জামাত। এখানে দেশ- বিদেশের লক্ষাধিক মুসল্লীরা জুমার নামাজে অংশগ্রহন করবেন। জুমার নামাজের ইমামতি করবেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ, পীর কামেল, আলহাজ্জ হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মো: হাসান পীর সাহেব, বাহাদুরপুর। মাহফিলকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যময় করতে স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশাল আয়তনের বিস্তৃতি ময়দানের বাশের খুটি ও ওয়াটার গ্রুফ কাপড়ের ছামিয়ানা দিয়ে তৈরী করা হচ্ছে দৃষ্টিনন্দন প্যান্ডেল। মাহফিলে আগত মুসল্লীদের স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রয়েছে ডাক্তারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম। মাহফিল উপলক্ষে মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গাড়ি চলাচল করবে। এছাড়া মাহফিল উপলক্ষে শিবচরসহ পুরো বাহাদুরপুর এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১৯ শে ফেব্রুয়ারী শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাহাদুরপুরের ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাহাদুরপুর পীর সাহেব আলহাজ্জ হযরত মাওলানা আব্দুল্লাহ মো: হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!