1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

অবৈধ ভাবে বালু উত্তোলন, শিবচরের পদ্মা নদী থেকে ১৮ টি ড্রেজার জব্দ, আটক ১১

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ৫৪৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৮ টি ড্রেজার জব্দ করেছে নৌপুলিশ। এসময় আটক করা হয়েছে ১১ জনকে।

পদ্মানদীর শিবচর অংশের বিভিন্ন স্থান থেকে বুধবার(৮ নভেম্বর) সকালে ড্রেজারগুলো জব্দ করা হয়। এরা অবৈধ ভাবে পদ্মানদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছিল বলে নৌপুলিশ জানিয়েছে। এসময় আটক করা হয়েছে ১১ জন।

আটককৃতরা হলো, বরগুনার আমতলী এলাকার জসিম হাওলাদার(৩৭), পটুয়াখালীর গলাচিপা এলাকার শামিম (১৯), কলাপাড়া এলাকার শহিদুল গাজী(৫০), পাবনার রতন শেখ(৩৭), শেরপুরের নুরুল ইসলাম মন্ডল(৪০), মো. মজিদ (৩৮), বরিশালের রিয়াজ, লক্ষ্মীপুরের নুরে আলম(২৩), যশোরের আল আমিন (২৭), শরিয়তপুরের আনোয়ার হোসেন(৪০)। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচরের চরজানাজাত ইউনিয়নসহ পদ্মানদীর বিভিন্ন অংশে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ও নৌ পুলিশের টিম। এসময় বালু উত্তোলন অবস্থায় ১৮ টি ড্রেজার জব্দ করেন তারা। আটক করেন ড্রেজারে থাকা ১১ জনকে। দীর্ঘদিন ধরেই পদ্মা নদী থেকে অবৈধ ভাবে একটি চক্র বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছিল চক্রটি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাজিবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম এবং চরজানাজাত নৌপুলিশ যৌথ ভাবে পদ্মা নদীতে এই অভিযোন পরিচলনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল আলমও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সফিকুর রহমান খান বলেন,‘শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম এবং নৌ পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে এই ড্রেজার জব্দ করে। আটককৃতদের নামে বালুমহাল আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল আলম বলেন,‘বুধবার সকালে পদ্মানদীতে অভিযান চালিয়ে মোট ১৮ টি ড্রেজার জব্দ করা হয়েছে। ড্রেজারে থাকা ১১ জনকে পুলিশ আটক করে। ড্রেজারগুলো নৌপুলিশের হেফাজতে রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!