কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে পোশাক বিতরণ কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিরা শিশুদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মুকুল হোসন এবং উপদেষ্টা মিজানুর রহমান ধ্রুব। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নূরনবী নীরব ও ময়েন উদ্দিন চিশতিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা এবং সাজ্জাদ হোসেন সোহান।
অতিথিরা বলেন, সমাজের অসচ্ছল শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।