1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বীর মুক্তিযোদ্ধা বসির মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১.৫৭ পিএম
  • ৪৬৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন আহমেদ (বসির মাস্টার) এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ২৮ জুন মহামারী করোনায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।পরে তাকে শিবচরের দ্বিতীয় খন্ড  এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৪৮ উপজেলাে দ্বিতীয় খন্ড এলাকায় মধ্যবিত্ত একটি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তাঁর পরিবারবর্গ সবার প্রতি সনির্বন্ধ দোয়ার নিবেদন করেন।

বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন আহমেদ (বসির মাস্টার) মাত্র ২২ বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও তার ভাগ্নে, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাইয়ের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।পরবর্তীতে তিনি শিবচরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি, শিবচর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও উপদেষ্টা হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!