1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ-shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১, ৭.৪৯ পিএম
  • ৭৬৩ জন সংবাদটি পড়েছেন।

সাইফুল ইসলাম আকাশঃ

মাদারীপুরে শিবচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) বিকেলে শিবচর পৌরসভার বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব, হাতির বাগান খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ভান্ডারীকান্দি ইউনিয়ন একাদশকে ৫-১ গোলে হারিয়ে ২ য় বারের মতো চ্যাম্পিয়ন হলো শিবচর পৌরসভা একাদশ।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাজাহান মোল্লা, সাবেক শিবচর পৌর প্রশাসক মোঃ মোসলেম উদ্দিন খান,শিবচর থানা ইনচার্জ অফিসার মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াশ পাশা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য শাহরিয়া খান রানা, ক্রীড়াবিদ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা।

গত ৩ জুন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মোট আট দল নিয়ে শিবচরের দুইটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!