1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে জেএমবির সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৮

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০, ৪.৩৫ পিএম
  • ১০৮৬ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম,মাদারীপুর

মাদারীপুরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার সদস্য খোকন মিয়াকে (২৭) আটক করেছে র‌্যাব-৮ হেড কোয়াটার।

সোমবার (১৫ জুন) ভোরে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক খোকন একই এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।

উদ্বারকৃত বই,লিফলেট ও মোবাইল

র‌্যাব-৮ হেড কোয়টারের সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মুকুর চাকমা জানান, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে গেলেও জেএমবির দাওয়াতি শাখার সদস্য খোকন মিয়াকে আটক করা হয়। এ সময় উগ্রবাদি বই, লিফলেট ও জঙ্গিবাদের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক খোকন জঙ্গি সংগঠনের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও জানায় র‌্যাবের এই কর্মকর্তা।

এদিকে আটক খোকন বিরুদ্ধে রাজৈর থানায় মামলা দায়েরর পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!