1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ১৫ ঘরে আগুন

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০, ৩.০১ পিএম
  • ১৩৯০ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কমঃ

মাদারীপুর সদর উপজেলার হাজিরহাওলা এলাকায় নূর আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে আজ ভোর রাতে ১৫টি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।

নিহত নূর আলম হাজিরহাওলা এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হাজিরহাওলা এলাকায় ইলিয়াস হাওলাদার ও কালাম দারোগা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ কালাম দারোগার লোকজন ইলিয়াস হাওলাদারের কর্মী নূর আলমকে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় নূর আলমকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। নূর আলমের মৃত্যুর খবর রাতে এলাকায় পৌঁছালে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। বিক্ষুব্ধ লোকজন রাত ৩টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এলাকার অন্তত ১৫ ঘরবাড়ি পুড়িয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!