1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

৩১ মে প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ১১.৩৭ পিএম
  • ১১৩২ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক,শিবচরনিউজ২৪.কমঃ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ মে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

এক বার্তায় জানানো হয়, আগামী ৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে নির্ধারিত সময়ে (পরীক্ষার পর ৬০ দিন) ফল প্রকাশ করা সম্ভব হয়নি। ফলে এই অনিশ্চিয়তায় চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি নেয় শিক্ষা বোর্ডগুলো।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক পত্রের মাধ্যমে উল্লিখিত তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এরমধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার আলোকে নিম্নোক্ত নির্দেশাবলী মেনে ফল সংগ্রহ করতে হবে। ফলপ্রার্থীদের জন্য পালনীয় নির্দেশনাগুলো হলো-

১. এ বছর এসএসসি পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্র কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফল প্রেরণ করা হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

২. যারা এসএমএস এর মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদেরকে ফল প্রকাশের পূর্বেই নিম্নোক্ত পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে। (প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে)। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।

৩. শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!