1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে জনসভাস্থলসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে- ডিজি র্যাব

  • প্রকাশিত : বুধবার, ২২ জুন, ২০২২, ৫.৫৯ পিএম
  • ৭৭৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে জনসভাস্থলসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার(২২ জুন) বেলা তিনটার দিকে জনসভাস্থল শিবচরের বাংলাবাজার ঘাটে র‌্যাবের আয়োজিত এক প্রেসব্রিফিং এ তিনি এ কথা বলেন।

এসময় র‌্যাবের মহাপরিচালক বলেন,‘স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন ঘিরে র‌্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল ধরে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের প্রতিটি সদস্য তৎপর আছে। এবং র‌্যাবের সদস্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। পদ্মাসেতুর সার্ভিস এরিয়া ১ এবং সার্ভিস এরিয়া ২ এ র‌্যাবের পোশাকধারী সদস্যদের পাশাপাশি র‌্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সমাবেশ স্থল, টোলপ্লাজা, ফলক উন্মোচনসহ আশেপাশে র‌্যাবের টহল তৎপরতা রয়েছে।’

তিনি বলেন,‘অনুষ্ঠান চলাকালে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল, অবজারভেশন ফোর্স থাকবে সার্বক্ষনিক। সেতুর দুই প্রান্তসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট থাকছে। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে।’

র‌্যাবের মহাপরিচালক বলেন,‘এছাড়াও সেতুর দুই প্রান্তে র‌্যাবের স্পেশাল কমান্ড টিম প্রস্তুত থাকবে। যে কোন পরিস্থিতিতে আমাদের সদস্যগণ প্রস্তুত রয়েছে। যেকোন পরিস্থিতিই মোকাবিলা করতে পারবে। পাশাপাশি আমাদের হেলিকপ্টারও প্রস্তুত থাকবে।’

তিনি আরও বলেন,‘ এসকল নিরাপত্তা ব্য্যবস্থার পাশাপাশি সেতুর দুই প্রান্তেই র‌্যাবের মেডিকেল টিম থাকবে।।

এসময় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম,মাদারীপুরের সহকারী পুলিশ সুপার ( শিবচর সার্কেল) আনিসুর রহমানসহ র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!