1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে ১৯২০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক।

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১, ৯.৩৭ পিএম
  • ১০৮৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ১৯২০ পিস ইয়াবাসহ অবেলা বেগম (৬০) ও কবিতা বেগম (২৩) নামে দুই নারীকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবচরের বাশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের শেখপুর বাজার সংলগ্ন শিকদার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকৃত অবেলা বেগম ওই এলাকার মৃত শাহাবুদ্দিন শিকাদারের স্ত্রী ও কবিতা বেগম মৃত শাহাবুদ্দিন শিকদারের মেয়ে ও উপজেলার চরশ্যামাইল এলাকার বাবুল মুন্সির স্ত্রী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় মাদক ব্যবসায়ী কামরুল শিকদার বাড়িতে অভিযান চালায় পুলিশ।এসময় তাদের বাড়িতে গিয়ে দেখা যায় একটি খাটে বসে তারা মা, মেয়ে ও তাদের সন্তান কামরুল বসে ইয়াবা প্যাকেট করতে ছিলো।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে কামরুল পালিয়ে গেলও তার মা ও বোনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯২০ পিস ইয়াবা ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকৃত মা ও মেয়েকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরিবারের সকলে দীর্ঘদিন ধরে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।  এছাড়াও পালিয়ে যাওয়া কামরুলের বিরুদ্ধে ঢাকার বংশাল ও শিবচর থানায় দুইটি মামলা রয়েছে।এব্যাপারে শিবচর থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রীয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!