1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ দোকানে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ৮১৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।

মাদারীপুরের শিবচরে পণ্যের মূল্য যাচাইয়ে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টা থেকে সোয়া ৪টা পর্যন্ত শিবচর পৌর বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ঈদকে সামনে রেখে ভোক্তাদের নিকট থেকে অধিক মুনাফা আদায় করা, বাজারে পণ্যের দামের সাথে মান সঠিক আছে কিনা, তার তদারকির নিয়মিত অংশ হিসেবে শিবচর উপজেলা বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পণ্যের গায়ে অধিক মুল্য লিখে রাখা, ও পণ্য ক্রেতাদের ক্যাশ ম্যামো দেখাতে না পারার কারনে উপজেলার ৭১ সড়কে অবস্থিত, ফাষ্টরেট নামে একটি পোষাকের দোকানে ২০ হাজার টাকা, এষ্টাইল ওয়ান নামে আরেকটি পোষাকের দোকানে ২০ হাজার টাকা এবং জগবন্ধু নামে একটি জুতার দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওয়ান পয়েন্ট নামে একটি পোষাকের দোকানে মাত্রা অতিরিক্ত দাম লিখে রাখা হলেও কোনো জরিমানা না করে মুঠোফোনে দোকাদারকে সতর্ক করা হয়।

এসময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, জনস্বার্থে নিয়মিত আমাদের অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!