1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে বেগম রোকেয়া দিবস পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৮.১৫ পিএম
  • ৬১১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

নারী নির্যাতন বন্ধ করি ‘কমলা রঙের বিশ্বে নারী প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শিবচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনের সঞ্চালনায় ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন সাত থানা কমান্ডার ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য মোসলেম উদ্দিন খান।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা মুন্নী, প্রভাষক রিজিয়া বেগম মহিলা কলেজের প্রভাষক স্বর্ণা আক্তার প্রমুখ।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা উদ্যোগ জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচজন জয়ীতা বাংলার নারীদেরকে সংবর্ধনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!