1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরের ২২ ব্যারেল চোরাই ডিজেলসহ আটক ১

  • প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৩.২১ পিএম
  • ৮৮৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ২২ ব্যারেল চোরাই ডিজেলসহ জালাল মোড়ল নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় বুধবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।

আটক জালাল শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের আব্দুল হালিম মোড়লের ছেলে।

ওসি বলেন, বুধবার রাত দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করায় জালাল মোড়লকে আটক করা হয়। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসন কাজের জন্য পদ্মা নদীতে চায়নাদের অসংখ্য ড্রেজার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান চলাচল করছে। সে সব নৌযান থেকে দীর্ঘদিন ধরে জালাল শেখ চোরাই ডিজেল ও মবিল ক্রয় করে বেশি মূল্যে বাজারে বিক্রি করে আসছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে জালাল।

ওসি মিরাজ আরও বলেন, আটক হওয়া ব্যক্তির একটি ট্রাক থেকে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল মবিল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে শিবচর থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া বুধবার দুপুরে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!