1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরের পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৮.২১ পিএম
  • ৮৬৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে পদ্মানদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো.আরাফাত(৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নিঁখোজ রয়েছে আব্দুর রহিম (১০) নামের আরও এক শিশু।

বৃহস্পতিবার(১১ আগস্ট) বেলা তিনটার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সন্ধ্যায় উদ্ধার অভিযান চালিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দুপুরের পরে সাত শিশু একত্রে গোসল করতে নামে পদ্মা নদীতে। এ সময় স্রোতের টানে দুই শিশু ডুবে যায়। অন্য পাঁচজন সাঁতরে উঠার পর বিষয়টি জানালে ঘটনাস্থলে নৌ পুলিশ গিয়ে স্থানীয় ডুবুরী দিয়ে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গোসল করতে গিয়ে বাল্ক হেড থেকে শিশুরা লাফিয়ে পানিতে পড়ছিল। তবে স্রোতের টানে দুই শিশু বাল্কহেডের নিচে চলে যায়। পরে আরাফাত নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে আব্দুর রহিম(১০) নামের আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে। নিহত আরাফাত চরজানাজাত এলাকার রহিম হাওলাদারের ছেলে এবং চরচান্দা এলাকার একটি মাদ্রাসার ছাত্র তারা।

চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাহানুর আলী বলেন,’স্থানীয় ডুবুরী নিয়ে নৌপুলিশের সদস্যরা তল্লাশী চালিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান চলছিল। তবে এখনো এক শিশু নিঁখোজ রয়েছে। তারা গোসল করতে পদ্মানদীতে নেমেছিল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!