1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ক‌রে দুপ‌ক্ষের সংঘর্ষ,আহত ৬ জন

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২০, ১০.০৩ পিএম
  • ১৪৫৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্ক:

মাদারীপুরের শিবচরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ক‌রে দুপ‌ক্ষের সংঘর্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এ‌তে দুপক্ষের ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের মোজাফরপুর গ্রা‌মে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চান মিয়া সরদার (৬০), বাবলু সরদার (৪৮), আরমান মাদবর (২৭), রিপন মাদবর (৪০),পলাশ (৩৫) ও রেখা আক্তার (২৬)

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বিকেলে শিবচর উপ‌জেলার দ্বিতীয়খন্ড ইউরিয়নের মোজাফরপুর গ্রামের ইকবাল মাদবরের ছেলে স্বাধীন মাদবরের সাথে এলাকার শাহেন শাহ মাদবরের ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। আজ বিকেলে ওই বিরোধের জেরে স্বাধীন তার লোকজন নিয়ে শাহেনশাহ মাদবরের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে আবারো সংঘর্ষ হয়।এতে দুপক্ষের ৬ জন আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আয়েসা সিদ্দিকা তন্বী বলেন, বিকালের দিকে লোকজন আহত অবস্থায় আসলে তাদের হাসপাতাল ভর্তি করানো হয়।তবে সবার অবস্থা এখন ভালো।

শিবচর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে আমি পুলিশ পাঠাই। এখন এলাকা শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!