1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

যুব অধিকার পরিষদের মাদারীপুর জেলা শাখার কমিটি ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১১.০৭ পিএম
  • ৬৯১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ যুব অধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়।

শুক্রবার বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ জিলান আহম্মেদকে সভাপতি, মোঃ আব্দুল আজিজ ফকিরকে সাধারণ সম্পাদক এবং মোঃ আবু তাহের শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৮৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মোঃ জিলান আহম্মেদ বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি শক্তিশালী ইউনিট বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আমাকে মাদারীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি করায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের সন্মানিত আহবায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগীয় উপকমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, মাদারীপুর জেলা শাখা এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করবে। মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। স্বাধীনতার ৫১ বছর পরেও এদেশের মানুষের মুক্তি মেলেনি। মানুষ অধিকার বঞ্চিত, গণতান্ত্রিক একটা রাষ্ট্রে মানুষের ভোটাধিকার নেই। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করনে আমরা অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!